Career Guide

সমকালীন সংবাদ

এইচএসসি পাসের পরেই ক্যারিয়ার নিয়ে ভাবার উপযুক্ত সময়। ভবিষ্যতে কোন পেশায় যেতে চান তা আগে থেকেই নির্ধারণ করে ফেলুন। সে জন্য দরকার প্রয়োজনীয় প্র‘তি। এক্ষেত্রে বেছে নিতে হবে সময় উপযোগী কোন পেশা। আপনি কোন ধরনের পেশায় আগ্রহবোধ করেন সে অনুযায়ী আপনার ক্যারিয়ার গড়া প্রয়োজন। কারণ আপনার ভুল সিদ্ধান্তের জন্য সঠিক ও উপযোগী চাকরি থেকে বঞ্চিত হতে পারেন। আর এর মাসুল দিতে আপনার জীবন থেকে অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যেতে পারে। ভুল চাকরি-নির্বাচনের ফলে একজন ব্যক্তি তার কাজের প্রতি সন্তুষ্ট হতে পারে না। ফলে কর্মজীবনেও তারা সফল হতে পারেন না। তাই ক্যারিয়ার সচেতন মানুষের জন্য সময়ের সেরা ১০টি ক্যারিয়ার সম্পর্কে আসুন জেনে নিই।
ভালো বা সফল ব্যবসায়ী হওয়ার পূর্বশর্ত হচ্ছে ব্যবসার জন্য সঠিক পরিকল্পনা। কারণ পরিকল্পনায় কোনো ধরনের অসংগতি থাকলে কোনোভাবেই ব্যবসা সফলতার মুখ দেখবে না। আর সফলভাবে ব্যবসার পরিকল্পনা করে পুরস্কার জিতে নিয়েছেন আটজন স্বপ্নবাজ তরুণ। তাঁরা সফল ব্যবসার পরিকল্পনার পাশাপাশি স্বপ্ন দেখেন ভবিষ্যতে সফল ব্যবসায়ী হওয়ার, যা দেশকে এগিয়ে নিয়ে যাবে সমৃদ্ধির দিকে। গত বছরের নভেম্বরে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড বাংলাদেশে ইয়াং এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড ২০০৬-০৭ কার্যক্রম শুরু করে।
’৮০-এর দশক থেকে দেশের শিক্ষার্থীরা বিদেশে পড়ার ব্যাপারে উৎসাহী হয়ে উঠে ব্যাপক মাত্রায়। এর কারণ হলো সহজ শর্তে বিশ্বের উন্নত দেশে উচ্চ শিক্ষা ও খন্ডকালীন চাকরির সুযোগ। এ সুযোগের ফলে দেশের শিক্ষার্থীর এক অংশ প্রতি বছর দেশের বাইরে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যে চলে যেত এবং পরবর্তীতে এদের মধ্য থেকে কেউ কেউ সফলতা বয়ে আনত দেশের জন্য।
এমন একটি সময় ছিল, পেশাজীবনে ভালো করার জন্য ইংরেজি শেখার ওপরই বেশি জোর দেওয়া হতো। এ ধারা এখনো আছে তবে পেশাগত উৎকর্ষের জন্য ইংরেজি বিষয়ের সঙ্গে যুক্ত হয়েছে অনেক কিছুই। চাকরিপ্রার্থী ও পেশাজীবীরা এখন নানা বিষয়ের ওপর প্রশিক্ষণ নিচ্ছেন। এ বছর অর্থাৎ ২০০৭ সালে নতুন কিছু বিষয়ে তরুণদের আগ্রহ দেখা গেছে। তাদের চাহিদার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে নতুন নতুন প্রশিক্ষণ কেন্দ্র। আমাদের দেশের প্রেক্ষাপটে যেসব বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার কথা চিন্তাও করা যেত না, পেশাগত দক্ষতা ও আত্ম-উন্নয়নের জন্য বর্তমান সময়ে তা অনেকেই গ্রহণ করছে।
প্রতিবছর সব ক্ষেত্রেই কিছু না কিছু ঘটনা ঘটে, নতুন কোনো ধারা তৈরি হয়। ২০০৭ সালে বাংলাদেশে চাকরির বাজারেও লক্ষ করার মতো কিছু বৈশিষ্ট্য দেখা গেছে। সংবাদপত্র, চাকরির ওয়েবপোর্টাল ঘাঁটাঘাঁটি করলে পেশাজগতের ধারাটি কোন দিকে প্রবহমান তা বোঝা যায়। ২০০৭ সালে চাকরির বাজার আর পেশার জগতের বৈশিষ্ট্য কী-তা এ প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
No popular articles found.