ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ইলেট্র্রনিক মিডিয়ায় কিছু একটা করার। সিনেমায় কাজ করবো- এমন একটা স্বপ্ন তাড়া করতো সব সময়। মূলত অভিনয় শিল্পী হওয়ার ইচ্ছা ছিল। অনেক ঘোরার পর চিন্তা করলাম আমাকে দিয়ে অভিনয় হবে না। মামা ছিলেন প্রডাকশন ম্যানেজার। তিনি মেকআপ আর্টিস্ট মান্নানের সঙ্গে পরিচয় করিয়ে তার ওপর সোপর্দ করে দেন আমাকে এবং তার সহযোগী হিসেবে প্রাথমিকভাবে কাজ শুরু করি। তাকে ভালো কাজ দেখালে তিনি আমার প্রতি খুশি হন। তখন থেকে আত্মবিশ্বাসটা বেড়ে যায়। চিন্তা করলাম অভিনয় শিল্পী হতে পারিনি কিন্তু মেকআপ আর্টিস্ট তো হতে পারবো, কথা গুলো বলছিলেন মেকআপ আর্টিস্ট মাহবুর রহমান মানিক। মেকআপ আর্টিস্ট এ ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিক নিয়ে তার সঙ্গে কথা বলে লিখেছেন- তৌহিদ রানা।