Career Guide

বিবিধ

(Page 1 of 3)   
« Prev
  
1
  2  3  Next »
গত কয়েক বছরে বাংলাদেশের চাকরি ও পেশার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। এ বদলের ধারা আগামী দিনগুলোতেও থাকবে। বিশ্বায়ন বা আন্তর্জাতিকতার সঙ্গে তাল মিলিয়ে বদলে গেলে তবেই কাজের ক্ষেত্র আরও প্রসারিত হবে। এসব নিয়ে বলেছেন প্রকৌশল, চিকিৎসা, প্রযুক্তি, করপোরেট খাতের পেশাজীবীরা।
ভাষা পরীক্ষা অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় গিয়ে অজানা ভাষার কারণে অনেকে নানা বিড়ম্বনার শিকার হন। ভাষা না জানাসহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য দক্ষিণ কোরিয়া সরকারের শ্রম মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি করেছে। এখন কোরিয়ায় যেতে ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। এ পরীক্ষা আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। ইপিএস-কেএলটি নামের এ পরীক্ষায় উত্তীর্ণ হলে তা শুধু চাকরিপ্রার্থীর তালিকায় নাম নিবন্ধনের যোগ্যতা নিশ্চিত করে; চাকরি পাওয়ার নিশ্চয়তা দেয় না। চাকরি নিয়ে কোরিয়া যাওয়ার ব্যাপারে যেকোনো তথ্য জানা যাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ওয়েবসাইটে (www.boesl.org.bd)।
নিয়োগকর্তার কাছে চমৎকার একটি আবেদনপত্র বা কভার লেটারসহ জীবনবৃত্তান্ত পাঠানোর পর যেকোনো চাকরিপ্রার্থীর উচিত হবে সাক্ষাৎকারের জন্য প্রস্তুত হওয়া। সাক্ষাৎকারপর্ব ভালোয় ভালোয় শেষ করার জন্য কিছু সাধারণ কিন্তু মারাত্মক ভুল এড়িয়ে চলতে হবে।
মানুষের চলার পথ বন্ধুর। গতিময় জীবনে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনা যা-ই হোক না কেন, তা যেকোনো সময় ঘটতে পারে। থেমে যেতে পারে চলার গতি। আর এমন দুর্ঘটনা যদি পড়াশোনা করার সময় হয়, তখন একটা বাধা পড়েই। ছেদ পড়তে পারে শিক্ষাজীবনে; যা পরবর্তী পেশাজীবনকে প্রভাবিত করে।
বন্ধুত্বের মূল কথা হলো যোগাযোগ। একজন চাকরি প্রার্থীর যোগাযোগ করার ক্ষমতাকে আমরা তুলনা করতে পারি, পন্যের বিজ্ঞাপনের সাথে। বার বার বিজ্ঞাপনের ফলে কোন পণ্য যেমন সহজেই আমাদের নিকট পরিচিত হয়ে উঠে তেমনি যোগাযোগও একজন মানুষকে অপরজনের কাছে আপন করে বা তার গ্রহণযোগ্যতা বাড়ায়।
আপনার বয়স যদি হয় ১৮ থেকে ৩৯ বছরের মধ্যে তাহলে আপনি দক্ষিণ কোরিয়ার উন্নত শ্রম বাজারে প্রবেশ করে উন্নত ক্যারিয়ার গঠন করতে পারেন। অতি অল্প টাকা খরচ করে কোরিয়ান ভাষা শিখে যেতে পারেন দক্ষিণ কোরিয়া। যেখানে নূøনতম বেতন হবে ১০০০ ডলার থেকে ১৫০০ ডলার। কোন কোন ক্ষেত্রে ওভার টাইম করারও সুযোগ আছে। সম্প্রতি বর্তমান সরকার দক্ষিণ কোরিয়ার সাথে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির লক্ষ্যে এক চুক্তি স্বাক্ষর করেছে।
বিশেষত সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি ও ক্ষমতাবলে সাইপ্রাসের ভৌগোলিক অবস্থান দুই ভাগে বিভক্ত। একটি ইউরোপিয়ান সাইপ্রাস, যা গ্রীস পর্সনে সংলগ্ন। আর অন্যটি তুর্কি সাইপ্রাস, যা তুর্কি সীমান্ত সংলগ্ন। মূলত শীত প্রধান দেশ এটি। বছরের ৭/৮ মাস-ই শীত এবং বাকী ৪ মাস প্রচুর গরম। লোক সংখ্যা অধিকাংশই ট্যুরিস্ট। বিশেষ করে যুক্তরাজ্য ও আশেপাশের ভ্রমন বিলাসী লোকজন অবকাশ যাপনের লক্ষ্যে বাড়ী বা ফ্ল্যাট ক্রয় করে,কেবল অবসর সময়টা ওখানে কাটানোর উদ্দেশ্যে।
ভালো বা সফল ব্যবসায়ী হওয়ার পূর্বশর্ত হচ্ছে ব্যবসার জন্য সঠিক পরিকল্পনা। কারণ পরিকল্পনায় কোনো ধরনের অসংগতি থাকলে কোনোভাবেই ব্যবসা সফলতার মুখ দেখবে না। আর সফলভাবে ব্যবসার পরিকল্পনা করে পুরস্কার জিতে নিয়েছেন আটজন স্বপ্নবাজ তরুণ। তাঁরা সফল ব্যবসার পরিকল্পনার পাশাপাশি স্বপ্ন দেখেন ভবিষ্যতে সফল ব্যবসায়ী হওয়ার, যা দেশকে এগিয়ে নিয়ে যাবে সমৃদ্ধির দিকে। গত বছরের নভেম্বরে দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড বাংলাদেশে ইয়াং এন্টারপ্রেনিউর অ্যাওয়ার্ড ২০০৬-০৭ কার্যক্রম শুরু করে।
কাজের খবর প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ৩ মে বসেছিল চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের মিলনমেলা। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীরা প্রথমবারের মতো আয়োজন করেছিল ‘ক্যারিয়ার ফেয়ার অ্যান্ড অ্যাকাউন্টিং ডে’ শিরোনামের এই মেলা। শিক্ষার্থীদের পদচারণে এটি পরিণত হয়েছিল শিক্ষামেলায়। তিন দিনব্যাপী এ বর্ণাঢ্য কর্মমেলা শেষ হয় ৫ মে সোমবার।
আমাদের দেশের শিক্ষিত ছাত্র ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সঠিক গাইডলাইন নিয়ে এসেছে গেস্নাবাল কোম্পানি ইনফোজি। আন্তর্জাতিক শিক্ষায় সবচেয়ে বড় এডুকেশন ওয়েব সাইটও রয়েছে ইনফুজির। এই প্রতিষ্ঠানটি শত শত ছাত্র ছাত্রীদেরকে ইউকে, ইউএসএ এবং অস্ট্রেলিয়াতে উচ্চ শিক্ষার ভর্তির ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করে থাকে। ভারতে ইনফোজি ইতিমধ্যে ‘প্রেফারড পার্টনার’ ব্রিটিশ হাই কমিশনের স্টেটাস পেয়েছে।
(Page 1 of 3)   
« Prev
  
1
  2  3  Next »
No popular articles found.