- Home
- আত্মউন্নয়ন
এ সময়ের সেরা ১০ ক্যারিয়ার
- By Career Poster
- Published 12/2/2008
- সমকালীন সংবাদ , আত্মউন্নয়ন
-
Rating:




এইচএসসি পাসের পরেই ক্যারিয়ার নিয়ে ভাবার উপযুক্ত সময়। ভবিষ্যতে কোন পেশায় যেতে চান তা আগে থেকেই নির্ধারণ করে ফেলুন। সে জন্য দরকার প্রয়োজনীয় প্র‘তি। এক্ষেত্রে বেছে নিতে হবে সময় উপযোগী কোন পেশা। আপনি কোন ধরনের পেশায় আগ্রহবোধ করেন সে অনুযায়ী আপনার ক্যারিয়ার গড়া প্রয়োজন। কারণ আপনার ভুল সিদ্ধান্তের জন্য সঠিক ও উপযোগী চাকরি থেকে বঞ্চিত হতে পারেন। আর এর মাসুল দিতে আপনার জীবন থেকে অনেক মূল্যবান সময় নষ্ট হয়ে যেতে পারে। ভুল চাকরি-নির্বাচনের ফলে একজন ব্যক্তি তার কাজের প্রতি সন্তুষ্ট হতে পারে না। ফলে কর্মজীবনেও তারা সফল হতে পারেন না। তাই ক্যারিয়ার সচেতন মানুষের জন্য সময়ের সেরা ১০টি ক্যারিয়ার সম্পর্কে আসুন জেনে নিই।
কিভাবে হবেন সফল ক্যারিয়ারিস্ট
- By Career Poster
- Published 12/2/2008
- আত্মউন্নয়ন
-
Rating:




পড়াশোনা শেষ করে কমবেশি সবাই তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তিত থাকে। কোন পেশায় নিজের ক্যারিয়ার গড়ে তুলবেন- এ নিয়ে ভীষণ সমস্যার মধ্যে পড়ে যায় সবাই। তাছাড়া কোন ক্যারিয়ার নিজের সঙ্গে ম্যাচ করবে বা কোন ক্যারিয়ারের ভবিষ্যৎ ভালো- এসব নিয়ে ভাবতে ভাবতে কেটে যায় অনেকটা সময়। তবে নিজেকে ভবিষ্যতে ভালো একটি পজিশনে দেখতে চাইলে শুধু পড়াশোনাই এক্ষেত্রে যথেষ্ট নয়। একই সঙ্গে আরো কিছু বিষয় আয়ত্ত করা প্রয়োজন। বর্তমানে কম্পিটিশন বেড়ে যাওয়ায় পড়াশোনার পাশাপাশি এ বিষয়গুলোর ওপরই ব্যাপক জোর দেয়া হচ্ছে। ভালো একটি চাকরি পেতে হলে পড়াশোনার পাশাপাশি আর কোন কোন বিষয়ের প্রতি আপনার জোর দেয়া প্রয়োজন, চলুন জেনে নিই সে সম্পর্কে।
আপনার ব্র্যান্ডিংই এগিয়ে নেবে আপনাকে
- By Career Poster
- Published 12/2/2008
- আত্মউন্নয়ন
-
Rating:




বিদেশে বাংলাদেশকে অনেকেই চেনে দারিদ্র্য-দুর্নীতি-বন্যা আর অনিয়মের প্রতীক হিসেবে। বাংলাদেশ থেকে পড়াশোনা করে হার্ভার্ডে যাওয়া কেউ নিজের বিশ্ববিদ্যালয়ের কথা বলতে গিয়ে হয়তো শোনে ‘বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আছে!’
নিজেকে গড়ে তোলার প্রস্তুতি নিন
- By Career Poster
- Published 12/2/2008
- আত্মউন্নয়ন
-
Rating:




ছাত্রজীবনে প্রত্যেকেরই স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে নিজেকে সুন্দরভাবে গড়ে তোলার। ক্যারিয়ারের সম্মানজনক স্থানে অবস্থান করে একটা সুখের নীড় গড়ার। পরিকল্পনানুযায়ী প্রস্তুতি না থাকার কারণে অনেকেরই সে স্বপ্ন পূরণ হয় না। ভেঙেচুরে খান খান হয়ে যায় ছাত্রজীবনের সোনালি স্বপ্নটি। তখন তাকে অনেক হতাশার মধ্যে পড়তে হয়। জীবনমানকে ঠিক রাখা তার কাছে বড় দায় হয়ে গড়ায়। ব্যর্থতার গস্নানি তিলে তিলে শেষ করে দেয়। তাই সুষ্ঠু পরিকল্পনা অনুযায়ী নিজেকে গড়ে তোলার জন্য ছাত্রজীবন থেকেই প্রস্তুতি নেয়া দরকার। এ প্রস্তুতি নেয়াকে আরো সহজ করতে আপনার জন্য রইলো আটটি পরামর্শ।
সফলতার জন্য পরিবর্তন
- By Career Poster
- Published 12/2/2008
- আত্মউন্নয়ন , টিপস
- Unrated
কর্মক্ষেত্রে সফলতার জন্য সময় ও নিয়ম মেনে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ। এ জন্য নিজের সচেতনতা প্রয়োজন। আপনার কর্মপ্রতিষ্ঠানে কাজের পরিবেশ ঠিক রাখতে এবং নিজেকে দক্ষ কর্মী হিসেবে প্রমাণ করতে হলে নিজের ছোটখাটো ভুল শুধরে নেওয়াটাও জরুরি। এতে আপনার কাজের জন্য বিশেষ প্রশংসা পেতে পারেন। এসবের ফলে অফিসে কাজের সুস্থ পরিবেশ তৈরি হয়। সুস্থ পরিবেশ অফিসের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে নিজের অবস্থান সুদৃঢ় করতে নিজের অল্পবিস্তর ভুলগুলো শুধরে নিতে পারেন এখনই। এ জন্য যেসব বিষয়ের দিকে বিশেষ খেয়াল রাখতে পারেন তা আলোচনা করা হলোঃ
কর্মক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণঃ
- By Career Poster
- Published 11/23/2008
- আত্মউন্নয়ন
- Unrated
দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে অসম্ভব ভাল রেজাল্ট করার কারণে পাস করার পরপরই চাকরিতে যোগদান করে রায়হান। বাংলাদেশে চাকরির বাজারে যখন বেকারত্বের লম্বা মিছিল তখন নিজ যোগ্যতা এবং ভাল রেজাল্টের কারণে পছন্দনীয় চাকরি লাভে তেমন কষ্টের সম্মুখীন হতে হয়নি রায়হানকে। তবে সহপাঠীদের তুলনায় তাড়াতাড়ি চাকরি শুরু করলেও চাকরিক্ষেত্রে নিজেকে মানিয়ে নিতে প্রতিনিয়তই সমস্যার সম্মুখীন হয়ে চলেছে সে। গত ৫ বছরে বেশ কয়েকটি প্রতিষ্ঠান বদলাতে হয়েছে রায়হানকে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে চাকরি হারাতে হয়েছে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পারার কারণে। ফলে অসম্ভব ভাল রেজাল্টের অধিকারী হওয়া সত্ত্বেও তার ক্যারিয়ার জীবন প্রতিষ্ঠিত হতে সক্ষম হয়নি।
৩৬০ ডিগ্রি মূল্যায়ন কী ও কেন
- By Career Poster
- Published 06/8/2008
- আত্মউন্নয়ন
-
Rating:




৩৬০ ডিগ্রি মূল্যায়নের মূলকথা
--একজন কর্মী নিজেই নিজের মূল্যায়ন করবেন। পাশাপাশি তাঁর সহকর্মী, অধস্তন ও ঊর্ধ্বতন কর্মকর্তা, এমনকি গ্রাহক বা ভোক্তারাও।
--১৯৪০ সালে আমেরিকান সশস্ত্র বাহিনী আন্ত-উন্নয়নে সর্বপ্রথম ৩৬০ ডিগ্রি মূল্যায়ন পদ্ধতি চালু করে।
--এ ধরনের মূল্যায়ন প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন এবং সামগ্রিক দক্ষতা ও প্রত্যাশিত আচরণ নিশ্চিত করতে সাহায্যকরে।
--এটি সামর্থ্য ও দুর্বলতা শনাক্ত করে আত্ম-উন্নয়নে সাহায্যকরে।
সাধারণে অসাধারণ, আপনার ব্র্যান্ডিং
- By Career Poster
- Published 06/7/2008
- আত্মউন্নয়ন
- Unrated
বিল গেটসকে চেনাতে আলাদা বিশেষণ যোগ না করলেও হয়। আবার ড• মুহাম্মদ ইউনূসের কথা মনে হলেই ক্ষুদ্রঋণ কিংবা গ্রামীণ ব্যাংকের কথা চলে আসে মনের অজান্তেই। তেমনি এ দেশের ফ্যাশনের কথা মনে হলে মনে আসে বিবি রাসেলের নাম, কিংবা বিবি রাসেলের কথা এলেই চলে আসে আমাদের এ সময়ের ফ্যাশনের ছবি। বিষয়টি লেখক মুহম্মদ জাফর ইকবাল, ‘ইত্যাদি’র হানিফ সংকেত কিংবা আমাদের মোহাম্মদ আশরাফুল-সবার ক্ষেত্রেই হয়।
কোকোনাট ফাইবারঃ কম পুঁজিতে সম্ভাবনাময় শিল্প
- By Career Poster
- Published 06/4/2008
- পেশা পরামর্শ , আত্মউন্নয়ন
- Unrated
শেখ আবুল কালাম কোকোনাট ফাইবার কারখানার মালিক কোকোনাট ফাইবার শিল্প স্বল্প পুঁজিতে উদ্যমী বেকার যুবকদের জন্য সম্ভাবনাময়, লাভজনক ও সুবিধাজনক পেশা। এর মাধ্যমে একজন উচ্চ শিক্ষিত ব্যক্তিও যেমন সম্মানের সঙ্গে দ্রুত প্রতিষ্ঠা পেতে পারেন। তেমনি একজন নিরক্ষর বেকার যুবকও কম মূলধন নিয়ে শুরু করে লাভবান হতে পারেন। দূর করতে পারেন তার বেকারত্বের অভিশাপ। পাশাপাশি দেশে-বিদেশে ব্যাপক চাহিদা থাকায় রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
চাকরি ক্ষেত্রে সফলতা শুধুই কী মেধাবীদের দখলে?
- By Career Poster
- Published 06/3/2008
- আত্মউন্নয়ন
- Unrated
আমাদের দেশে ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে নিরন্তর ছুটে চলে তারুণ্যের মিছিল। সেই মিছিলে কেউবা সফল হয়, কেউবা ব্যর্থতায় নিমজ্জিত হয়। তবে ক্যারিয়ারে সফল হতে হলে শিক্ষাবস্থায় সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। শিক্ষাবস্থায় ক্যারিয়ার সম্বন্ধে স্বচ্ছ ধারণা একজন ব্যক্তিকে ক্যারিয়ারে স্বল্প সময়ে প্রতিষ্ঠিত করতে বিশাল ভূমিকা রেখে থাকে। ফলে উচ্চশিক্ষা লাভের সূচনালগ্নেই একজন ছাত্র-ছাত্রীর সিদ্ধান্ত গ্রহণ করা উচিত, কোন ক্ষেত্রে সে ভবিষ্যতে ক্যারিয়ার শুরু করতে আগ্রহী।
আত্মউন্নয়ন