Career Guide - http://careermela.net
সা ক্ষা ত কা র
http://careermela.net/articles/534/1/aa-aaaa-a-aa-a/Page1.html
By Career Poster
Published on 12/2/2008
 
সা ক্ষা ত কা র

সা ক্ষা ত কা র

আলী যাকের
প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক
এশিয়াটিক এমসিএল

‘আমাদের এখানে বিজনেস স্কুল ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েদের প্রাধান্য দেয়া হয়। বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড সম্পন্ন ছেলেমেয়েদের বিজ্ঞাপনী সংস্থায় ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া তাদের মধ্যে কিছু পরিমাণে সৃজনশীলতা থাকতে হবে। সৃজনশীলতা মনের ভিতরে পুষে রাখলে হবে না, চাই সেটার বহিঃপ্রকাশ করার ক্ষমতা। মার্কেটিং সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে, যে কিনা বাজারের বর্তমান অবস্থা ও ক্রেতাদের চাহিদা বোঝে, এমন ধরনের যেকোন লোকই এখানে নিজেদের পারফর্মেন্স দ্বারা প্রতিষ্ঠিত হতে পারে।’

 

গাউসুল আলম শাওন
জেনারেল ম্যানেজার ও হেড অফ গ্রে, ঢাকা, বাংলাদেশ

‘বিজ্ঞাপনী সংস্থাগুলোতে মূলত চারটি বিভাগ রয়েছে, যেমন- ক্লায়েন্ট সার্ভিসিং, ক্রিয়েটিভ সেকশন, স্ট্যাটেজিক প্ল্যানিং ও মিডিয়া প্ল্যানিং। ক্লায়েন্ট সার্ভিসিং এর ক্ষেত্রে প্রয়োজন মার্কেটিং জানা তুখোড় স্মার্ট ছেলেমেয়ে, যারা কিনা ক্লায়েন্টদের কনভিন্স করতে পারে এবং দীর্ঘসময়ের জন্য তাদের সাথে সম্পর্ক ধরে রাখতে পারে। মিডিয়া সেকশনেও বিবিএ এমবিএ পড়া ছেলেমেয়েরা প্রাধান্য পায়। ভিজ্যুয়ালাইজার হিসেবে ফাইন আর্টস ব্যাকগ্রাউন্ডের গ্রাফিক্স জানা ছেলেমেয়ে এবং কপিরাইটার হিসেবে বাংলা ও ইংলিশ লিটারেচারে পড়া ছেলেমেয়েরা প্রাধান্য পেয়ে থাকে। আমরা অল্প পরিমাণে ইন্টারর্নশীপের (বছরে ৫-৬ জন ছেলেমেয়ে) সুযোগ দিয়ে থাকি। কিন্তু যে প্রবলেম আমরা ফেস করছি, তা হল ব্র্যান্ডিং ও অ্যাডভার্টাইজিং এর জন্য কোন ইনস্টিটিউট নেই। এটাকে যত তাড়াতাড়ি সম্ভব ইনস্টিটিউশনালাইজ করা প্রয়োজন। তাহলে এই সেক্টরের ইউম্যান রিসোর্সের প্রবলেম দূর হবে এবং আরও কোয়ালিটি সম্পন্ন ছেলেমেয়ে আমরা পাব।’

**************************
দৈনিক ইত্তেফাক, ২২ নভেম্বর ২০০৮।