Career Guide - http://careermela.net
ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল কর্মমেলা
http://careermela.net/articles/246/1/aaaa-aaaaaaaaaaaaaa-aaa-aaa-aaaaaaaa-/Page1.html
By Career Poster
Published on 05/17/2008
 
কাজের খবর প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ৩ মে বসেছিল চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের মিলনমেলা। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীরা প্রথমবারের মতো আয়োজন করেছিল ‘ক্যারিয়ার ফেয়ার অ্যান্ড অ্যাকাউন্টিং ডে’ শিরোনামের এই মেলা। শিক্ষার্থীদের পদচারণে এটি পরিণত হয়েছিল শিক্ষামেলায়। তিন দিনব্যাপী এ বর্ণাঢ্য কর্মমেলা শেষ হয় ৫ মে সোমবার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল কর্মমেলা


কাজের খবর প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ৩ মে বসেছিল চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের মিলনমেলা। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থীরা প্রথমবারের মতো আয়োজন করেছিল ‘ক্যারিয়ার ফেয়ার অ্যান্ড অ্যাকাউন্টিং ডে’ শিরোনামের এই মেলা। শিক্ষার্থীদের পদচারণে এটি পরিণত হয়েছিল শিক্ষামেলায়। তিন দিনব্যাপী এ বর্ণাঢ্য কর্মমেলা শেষ হয় ৫ মে সোমবার।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ছিল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান একটেল, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, নোভারটিস বাংলাদেশ লিমিটেড, সোয়ান গ্রুপ, রহিমআফরোজ, কোস্ট বাংলাদেশ লিমিটেড, জেড গ্রুপ প্রভৃতি। মেলায় আইসিএমএবি, আইসিএসএমবি, এসিএবি, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব এসিসিএসহ আরিফ কম্পিউটারের মতো বেশ কিছু প্রতিষ্ঠান অংশ নেয়।

মেলায় চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেয় বিভিন্ন প্রতিষ্ঠান। অনেক শিক্ষার্থীই এসব প্রতিষ্ঠানের নির্ধারিত বাক্সে আগ্রহ নিয়ে সিভি জমা দেন। এনসিসি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার শেখ মহসিন আলী বলেন, ‘পরবর্তী সময়ে আমাদের কোনো পদ খালি হলে এসব জীবনবৃত্তান্ত অগ্রাধিকার পাবে এবং এগুলো থেকে ডাকা হবে।’
মেলায় আয়োজন করা হয় পেশাবিষয়ক সাতটি সেমিনার। এসব সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল চাকরিদাতারা কী চান, স্মাতকদের জন্য শিক্ষানবিশি, পেশা হিসেবে চার্টার্ড অ্যাকাউনটেন্সি, চার্টার্ড সেক্রেটারিশিপ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনটেন্সি ইত্যাদি।

এসব সেমিনারে বাংলাদেশ এমপ্লয়ার ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, বিএসএইচআরএম সভাপতি মো· মোশারফ হোসেন, গ্রামীণফোনের মানবসম্পদ বিভাগের প্রধান ইমাদ-উল আমিন, আইসিএবির সভাপতি হুমায়ুন কবির, আইসিএসবির প্রেসিডেন্ট ইতরাত হোসাইন, আইসিএএবির সাবেক প্রেসিডেন্ট মো· নূরুল হাসান, মো· আবদুর রশিদ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পরিচালক (ফাইন্যান্স) মাহতাবুদ্দিন আহমেদ, সিপিডির নির্বাহী পরিচালক ড· মোস্তাফিজুর রহমান, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য ড· হারুনুর রশীদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নোভারটিস বাংলাদেশ লিমিটেড মেলায় আগতদের জন্য আয়োজন করেছিল তাৎক্ষণিক কুইজ। প্রাকৃতিক সপ্তাশ্চর্যের তালিকায় বাংলাদেশের সুন্দরবন ও কক্সবাজারের অবস্থান ধরে রাখার জন্য ভোট দেওয়ার পক্ষে প্রচারণা চালায় ‘জাগো বাংলাদেশ জাগো’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কর্মমেলার মূল স্পনসর ছিল ন্যাশনাল ব্যাংক লিমিটেড। আর মিডিয়া পার্টনার হিসেবে ছিল প্রথম আলো, চ্যানেল আই, স্টার ক্যাম্পাস ও রেডিও ফুর্তি। 
 
**************************
প্রথম আলো, ১৭ মে ২০০০৮